ঢাকা, শনিবার ০৬, জুন ২০২৬ ৪:৪০:৫৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩ ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি

দুই বিভাগে হালকা বৃষ্টি হতে পারে 

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৩৭ এএম, ২৬ অক্টোবর ২০২৩ বৃহস্পতিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঘূর্ণিঝড় ‘হামুন’ দুর্বল হয়ে পড়েছে। তাই আপাতত ঝড়বৃষ্টির পূর্বাভাস নেই। তবে দেশের দুই বিভাগে হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সন্ধ্যা পর্যন্ত চট্টগ্রাম বিভাগের রাঙ্গামাটি ও খাগড়াছড়ি এবং সিলেট বিভাগের সিলেট ও মৌলভীবাজার জেলার দুয়েক জায়গায় হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এ ছাড়া দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারা দেশে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এরপর আগামী কয়েক দিন আর বৃষ্টির সম্ভাবনা নেই। এ সময় সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। সেই সঙ্গে কমতে পারে তাপমাত্রা।

বুধবার (২৫ অক্টোবর) দেশে সর্বনিম্ন ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। এদিন নীলফামারীর সৈয়দপুরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস।